মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে বেপরোয়া গতিতে ট্রাক ট্রাক্টর চলাচল ॥ বাড়ছে দূর্ঘটনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরও হবিগঞ্জ শহরের প্রধান সড়কে অবাধে চলাচল করছে মালবোঝাই ট্রাক-ট্রাক্টর। ফলে নবনির্মিত সড়ক ভেঙ্গে যাবার আশংকা করা হচ্ছে। শুধু তাই নয়, বাইপাস সড়ক দিয়েও এসব চলাচলের কারণে রাস্তা ভেঙ্গে খানা খন্দে পরিণত হয়েছে। প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, প্রাণহানির সংখ্যা। এ ছাড়াও সৃষ্টি হচ্ছে যানজট। অভিযোগ রয়েছে, অসাধু কিছু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই অবৈধভাবে এসব যানবাহন চলছে। তবে ট্রাক্টরের কোনো রোড পারমিট নেই। এরপরও সরেজমিনে ঘুরে দেখা যায়, মাটি, ইট ও বালু নিয়ে শহরের প্রধান সড়কে প্রবেশ করছে। কিছু কিছু ট্রাক্টরকে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক আটক করলেও অনেক ক্ষেত্রে ছেড়ে দেয়া হয়। দীর্ঘদিন করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ ছিলো। সম্প্রতি আবারও খুলেছে। ট্রাক্টর চলাচলের কারণে প্রধান সড়কে যানজট হয়। তাই শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারছে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, শহরে ট্রাক-ট্রাক্টর চলাচল নিষিদ্ধ। এরপরও কিছু আটক করলে চাপের মুখে ছেড়ে দিতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মামলাও দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com