মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের প্রধান সড়কের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ থেকে চৌধুরী বাজার পর্যন্ত ১.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়েছে। সড়কটিতে আরসিসি পেভমেন্ট করেছে সরকারের সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এতে দূর হল হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ। শনিবার (৫ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সওজে নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন
সওজ জানিয়েছে, ২০২০- ২০২১ অর্থ বছরে সিলেট সড়ক জোনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১০৯ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। হবিগঞ্জ শহরের প্রধান সড়কটি এ প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল। সড়কে আরসিসি ঢালাইয়ের পুরুত্ব ১ ফুট ১ ইঞ্চি। হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ জানায়, জেলা শহরের প্রধান সড়কটিতে দীর্ঘদিন ধরে খানাখন্দ ছিল। এতে শহরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। সংসদ সদস্য মোঃ আবু জাহির এর মাধ্যমে এটির উন্নয়ন হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com