মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে আবারও ২ ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করলো ফুরকান ও তার লোকজন

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা এলাকায় আব্দুল ফারুক (৫৩) ও সফিল মিয়া (৩৫) নামে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনাটি ঘটে।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত আব্দুল ফারুক ও সফিল মিয়া প্রতিদিনের ন্যায় শনিবার রাতে বাড়ি থেকে অলিপুর রাসেল মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্দা এলাকায় ফুলকান আলীসহ কয়েকজন যুবক তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তারা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা মুমূর্ষু হওয়ায় চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Exif_JPEG_420

এ ব্যাপারে রাসেল মার্কেটের স্বত্বাধিকারী এন এম ফজলে রাব্বি রাসেল জানান, আমার মার্কেটের ব্যবসায়ী ফারুক মিয়া ও সফিল মিয়াকে গতকাল রাতে ফুরকান আলীসহ তার লোকজন কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। গত ২৬ ফ্রেরুয়ারীও ফুরকান আলী ও তার লোকজন মার্কেটের আরেক ব্যবসায়ী দুলাল মিয়াকে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com