বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে ৪৫০ লিটার চোলাই মদ উদ্ধার ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এসময় গোপাল রবিদাস (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পালিয়েছে দুইজন।
গতকাল ৩ মার্চ (বৃহস্পতিবার) সকালে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা রবিদাস পাড়া এলাকায় সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় যাত্রাপাশার রবিদাস পাড়ার ভূট্টো রবিদাসের পুত্র গোপাল রবিদাস (২২) কে গ্রেফতার করা হয়। তবে তার পিতা ভূট্টো রবিদাস (৫২) ও মৃত পদিয়া রবিদাসের পুত্র রংগু রবিদাস (৩০) অভিযান টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে উপ পরিদর্শক মীরা রানী দেবী বাদী হয়ে বানিয়াচং থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com