শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষ আবাসন প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পৃষ্টপোষকতায় মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে আপসহীন থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে ২০১৯ সালের ২ মার্চ যাত্রা শুরু করেছিল দৈনিক সময়ের আলো। দেখতে দেখতে ৩ বছর পার করে ৪র্থবর্ষে পদার্পণ করেছে পত্রিকাটি। সময়ের আলো ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে সময়ের আলো পরিবার। জেলা প্রতিনিধি কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেনে চৌধুরী।
তিনি বলেন, সময়ের আলো পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যে জনগনের আস্থা অর্জন করেছে। আমি আশা করি সময়ের আলো সবসময় মানুষের মাঝে আলো ছড়াবে ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরবে এই পত্রিকাটি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনসদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা জেলা প্রতিনিধি আব্দুল হালীম, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, বাংলাদেশ খরব জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, সাংবাদিক জুয়েল চৌধুরী, আব্দুল হান্নান, সাইফুর রহমান তারেক, আজিজুর রহমান শায়েল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, এডভোকেট সাইফুর রহমান ফয়সাল, সময়ের আলো বানিয়াচং প্রতিনিধি আশিকুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com