বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভার নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সভা কক্ষে ওই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতের পূর্বে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ‘গত বছর এই দিনে হবিগঞ্জ পৌরসভার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই শংকা ও উৎকণ্ঠা ছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহের বানীতে শেষ পর্যন্ত সুষ্ঠু, অবাধ ও শান্তি পূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়। ’তিনি বলেন, ‘ওই নির্বাচনে আমি এবং আমার বর্তমান পরিষদের কাউন্সিলরবৃন্দ জনগনের রায়ে নির্বাচিত হন। ’আতাউর রহমান সেলিম বলেন, ‘আমি গত বছরের ২৮ মার্চ দায়িত্ব গ্রহনের পর থেকেই হবিগঞ্জ পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করি। বড় বড় খালগুলো উন্মুক্ত করি এবং খনন করি। এতে করে গত বছর ব্যাপক বৃষ্টিপাত হওয়ার পরও শহরের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।’ মেয়র বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহনের পর পরই করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় লকডাউনসহ নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। পরবর্তীতে আমি আমার একমাত্র পূত্রকে হারাই। তবুও আমি আল্লাহর রহমতে পৌরবাসীর সেবা থেকে এক মূহুর্তের জন্যও সরে যাইনি। আমি গত এক বছরে আমার পরিষদকে নিয়ে পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ও নাগরিক সেবা বৃদ্ধি করতে নানা পদক্ষেপ গ্রহন করেছি। ’আল্লাহতা’য়ালা ভবিষ্যতেও যাতে সকলের সহযোগিতায় হবিগঞ্জ পৌরবাসীর সেবা করার তওফিক দান করেন সে জন্য তিনি পৌরবাসীর দোয়া কামনা করার সাথে সাথে তাঁর মরহুম পূত্রের জন্যও সকলের দোয়া কামনা করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, হবিগঞ্জ পৌসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, শাহ্ সালাউদ্দিন আহাম্মদ টিটু, পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আজহার উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com