বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

চুনারুঘাটে মেছো বিড়াল আটক ॥ সাতছড়িতে অবমুক্ত

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একটি মেছোবিড়াল আটক করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সকালে চুনারুঘাট পৌর শহরে কয়েকজন লোক মেছো বিড়ালটি দেখতে পান। পরবর্তীতে জনতা ধাওয়া দিলে মেছোবিড়ালটি দৌড়ে চুনারুঘাট বাজারের মুদি মাল ব্যবসায়ী মোসাহিদ মিয়ার দোকানে আশ্রয় নেয়।
পরে সাংবাদিক আব্দুল জাহিরে মাধ্যমে খবর পেয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও মেয়র সাইফুল আলম ঘটনাস্থলে আসেন। পরে সাতছড়ি বনের রেঞ্জার মাজারুল ইসলাম সহ বনবিভাগের লোকজন বিড়ালটিকে উদ্ধার করে সাতছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেন। বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, এ ধরনের প্রাণী অত্যন্ত নিরীহ প্রকৃতির। এই প্রাণীটি মূলত বাঘ নয়, এটি মেছো বিড়াল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com