বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অলিপুর শিল্প এলাকায় ব্যবসায়ীকে দিন দুপুরে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দুলাল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে দিন দুপুরে কুপিয়ে ক্ষতবিক্ষ করেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কওলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গতকাল শনিবার সকালে অলিপুর রাসের মার্কেটে এ ঘটনাটি ঘটে।
আহত দুলাল মিয়া জানান, তিনি প্রতিদিনের ন্যায় গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেল অলিপুর অবস্থিত রাসেল মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় ফুলকান আলী নামে এক ব্যক্তি তার লোকজন দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে তার অপারেশন হয়েছে।
এ ব্যাপারে রাসেল মার্কেটের স্বত্বাধিকারী এন এম ফজলে রাব্বি রাসেল জানান, তার মার্কেটের ব্যবসায়ী দুলাল মিয়া গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দোকানে যাওয়ার মাত্র ফুরকান আলীসহ তার লোকজন তাকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে পালিয়ে যায়। ফুলকান আলীসহ কয়েকজন যুবক এর আগে মার্কেটের সাইনবোর্ড, সি সি ক্যামেরা তুলে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com