শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জে জরিমানার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মাংস বিক্রেতাদের

  • আপডেট টাইম শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেও মাংস বিক্রেতাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আদালত জরিমানা করে চলে যাওয়ার পরপরই সাড়ে ৫শ টাকার মাংশ ৬ থেকে সাড়ে ৬শ টাকা বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক ক্রেতাদের সাথে মাংস বিক্রেতাদের দরকষাকাষি নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটছে। ক্রেতারা অভিযোগ করেন, পৌরসভার মূল্য তালিকায় প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা। কিন্তু তাদের কাছ থেকে নেয়া হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা। তাও আবার ২শ থেকে আড়াইশ গ্রাম হাড় ও চর্বি দেয়া হয়। তাছাড়া পৌরসভার মূল্য তালিকা না নিয়ে একটি বোর্ড বানিয়ে নিজেদের ইচ্ছে মতো মূল্য তালিকা বানিয়েছেন। গত বৃহস্পতিবার ভোক্তার অধিকার ৩টি মাংসের দোকান ৯ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু তারা চলে যাওয়ার পরপরই অতিরিক্ত দামে মাংস বিক্রি করা ফের শুরু হয়। পবিত্র শবেরাত ও মাহে রমজান আসছে। যদি এখনই মাংসের বাজারে মনিটরিং না করা হয় তবে এ বিষয় নিয়ে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ ছাড়া দরিদ্র্য তো রয়েছেই, মধ্যবিত্ত আয়ের মানুষও পড়বে বিপাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com