বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শুটকি ব্রিজ এলাকায় ডাকাতির ঘটনায় আরও ১ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের শুটকি ব্রিজ এলাকায় ডাকাতির ঘটনায় সাইফুদ্দিন সাইফ (২৫) নামে আরও এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সে মাদারীটুলা গ্রামের আব্দুল মমিনের পুত্র। এ নিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করা হল। এর আগে গত ২২ ফেব্রুয়ারি গভীর রাতে ওসি মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) শামছুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই তোহাসহ একদল পুলিশ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়েল মিয়া (৩৫) নামে আরও এক ডাকাতকে গ্রেফতার করে। সে উপজেলার দোয়াখানী মহল্লার মৃত আব্দুল্লাহর পুত্র। এর আগে গত-২০ ফেব্রুয়ারি রাতে শুটকী ব্রীজের উত্তর পাশে ড্রাইভারশনের ইটসলিং রাস্তার উপর হবিগঞ্জ চৌধুরী বাজারের আলু ব্যবসায়ী হাফিজুর রহমান ও তাহার ম্যানেজার বিক্রম শুক্ল বৈদ্য (২২) কে মারধর করে নগদ অর্থ ও মোবাইল ডাকাতি করে একদল ডাকাত। এ ঘটনায় জড়িতসহ একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত মোঃ জুয়েল মিয়া। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এ ঘটনায় ফজলু মিয়া নামে এক ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। সে দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এবং তার দলবলের নাম জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com