মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে পিকআপ তল্লাশি করে ৫৭ কেজি গাঁজা উদ্ধার ॥ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বটগাছ তলা এলাকা থেকে মিনি পিকআপ গাড়ী তল্লাশী করে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানা এলাকাসহ মাধবপুর, চুনারুঘাট, বাহুবল ও বানিয়াচং থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হল, বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের লম্বাবগী গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র মোঃ শফি আহমদ বাদল ওরফে আহমদ শফি (৩৫), পূর্ব তোপখানার সাজ্জাদুর রহমানের পুত্র মোঃ এবাদুর রহমান (১৯) ও লস্করপুর পুরাতন রেলস্টেশনের পাশে কাইতপাড়া (গুচ্ছগ্রাম) এর মৃত দরবেশ আলীর বাবুল মিয়া (৬০)। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই মোহাম্মদ জসিম উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্য বিমল ত্রিপুরা, সুমন মিয়া, দিপন দত্ত, সৌরভ শর্মা, আব্দুস সালাম শুভ ২২ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে ২৩ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করা হয়।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com