শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে দেবপাড়ায় মৎসজীবি নিবন্ধন ও পরিচয় পত্র প্রদানে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৪৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় জেলেদের চুড়ান্ত তালিকায় নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এতে ইউপি সদস্যসহ অমৎসজীবি ২৯ জনকে অনিয়মের মাধ্যমে মৎসজীবির তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এ ঘটনায় উপজেলার ওই ইউনিয়নের সর্বত্র মৎস্যজীবিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিকার চেয়ে উপজেলা নবীগঞ্জ নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন মৎস্যজীবি নুরুল ইসলাম সহ অন্যান্য মৎস্যজীবিরা।
অভিযোগে মৎস্যজীবিরা জানান, জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্প এর আওতায় জেলেদের চুড়ান্ত তালিকায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজ মিয়া সহ উক্ত ওয়ার্ডের ২৯ জন অমৎস্যজীবিকে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে উক্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। যা প্রকৃত মৎস্যজীবিদের ক্ষতিগ্রস্থ করার পায়তারা সহ ব্যাপক ক্ষতিসাধনের লক্ষে অমৎস্যজীবি হয়েও মৎস্যজীবির তালিকায় তাদের নাম দেওয়া হয়। উক্ত ঘটনায় দেবপাড়া ইউনিয়ন তথা উপজেলার সর্বত্র আলোচনা চলছে।
এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, তদন্ত করে সত্য প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
অপর দিকে অভিযোগ দায়েরকারী মৎস্যজীবিগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩ জুলাই লিখিত অভিযোগ দেওয়ার পর পরই নামধারী মৎস্যজীবিরা নিজেদের রক্ষায় বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com