বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং সড়কের শুটকি ব্রীজে ডাকাতি ॥ দুই ব্যবসায়ী আহত

  • আপডেট টাইম সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে শুটকি ব্রীজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল দুই ব্যবসায়ীকে মারধোর করে সর্বস্ব লুট করে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্র সবজি ব্যবসায়ী হাবিবুর রহমান (২৮) ও নাতিরাবাদ এলাকার দিবেন্দ্র শুক্ল্য বৈদ্যের পুত্র বিক্রম শুক্য বৈদ্য (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, গতকাল রবিবার রাতে বানিয়াচং বড় বাজারের দুই ব্যবসায়ী পাইকারী দামে সবজি বিক্রি করে মোটর সাইকেলযোগে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত সাড়ে ৯টার দিকে মোটর সাইকেলটি শুটকি ব্রিজ এলাকায় পৌঁছলে ৪/৫ জনের ডাকাত দল তাদের আটক করে মালামাল লুটের চেষ্টা চালায়। এ সময় তারা বাঁধা দিলে তাদের পিটিয়ে আহত করে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আরও জানা যায়, সম্প্রতি ওই সড়কে পুলিশের টহল না থাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com