রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ব্যবসায়ীদের কল্যাণে হবিগঞ্জ চেম্বারের নানা পরিকল্পনা

  • আপডেট টাইম সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দ। গতকাল রবিবার রাজধানীর মতিঝিল এলাকায় এফবিসিসিআই ভবনে এই মতবিনিময় করা হয়। মতবিনিময়কালে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান শামীম ব্যবসায়ীদের কল্যাণে তার কমিটির নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় হবিগঞ্জ চেম্বারের কর্মকান্ড পরিচালনায় প্রেসিডেন্টসহ নেতৃবৃন্দকে নানা পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এর আগে এফবিসিসিআই সভাপতি ও হবিগঞ্জ চেম্বার নেতৃবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় এফবিসিসিআইয়ের পরিচালক ও গাজীপুর চেম্বারের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সরকার, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, হবিগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, মফিজুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com