বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে’র সৌজন্যে ॥ হবিগঞ্জ জেলা কারাগারে অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর সৌজন্যে হবিগঞ্জ জেলা কারাগারে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা ও কারাগার হাসপাতালের সহকারী সার্জন ডাঃ আ.ন.ম রকিবুল কাউসার এর নিকট হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর পক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান অক্সিজেন সিলিন্ডারটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বানিয়াচং ডাঃ ইলিয়াস একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খাঁন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন।
উল্লেখ্য, ইংল্যান্ডের লুটন শহরে বসবাসরত হবিগঞ্জবাসীদের সমাজসেবামুলক সংগঠন ‘হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে’ এর সভাপতি ফজিলত আলী খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরো সহ সংগঠনের নেতৃবৃন্দ করোনা ভাইরাসে আক্রান্ত হবিগঞ্জের রোগীদের অক্সিজেন সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। তাদের প্রেরিত অর্থ দিয়ে বিগত আগষ্ট মাস থেকে হবিগঞ্জে বিনা মূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়। এছাড়াও ওই সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সময় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com