মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে রমজানে মাছ মাংস সবজিসহ কাচামালের দাম বৃদ্ধি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪
  • ৬২৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রমযান থেকে মাছ মাংস এবং সব ধরণের কাচামালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বিশেষ করে ইফতার তৈরী পণ্য বেগুন, কাচা মরিচ, পেয়াজসহ অনেকটাই বাড়তি। এছাড়া পেপে, শশা, টমোটো, আলু, কাকরুল সব ধরনের সবজীতে কেজি প্রতি ৫/১০ হারে দাম বেড়েছে। ফার্মের মুরগীর মাংসের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজি, গরুর মাংসে কেজি প্রতি ৫০ টাকা বেড়েছে। মাছের দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা। তবে রাতে কিছুটা কম দামে কিনা যায় মাছ।
গতকাল সোমবার শহরের মাছ বাজার, তোহা বাজার, ফুটফাতে গড়ে উঠা সবজি ও মাছের দোকান ঘুরে দেখা যায়, সবজি ও মাছের দাম খুব বাড়তি। ক্রেতাদের অভিযোগ, পাইকারী ও খুচরা বাজারে সবজির দামের ব্যবধান অর্ধেকের উপড়ে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজার তালিকার তোয়াক্কা না করে যে যার মত ক্রেতার কাছে দাম হাক্কাছেন এবং বিক্রি করছেন যে যার মত করে। ব্যবসায়ীদের অহেতুক অভিযোগ রমযানে পরিবহন খরচ বেশি তাই দাম একটু বেশি। বাজার ঘুরে দেখা যায়, আলু ২৫-৩৫ টাকা, বেগুন ৭০-৮০টাকা, কাচা মরিচ ৭৫-৯০ টাকা, কাকরোল ৩৫, পেপে ৪৫ টাকা, টমোটো ৭০-৮০ টাকা, শশা ৪০-৪৫ টাকা, গাজর ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি হাট্টিসহ ৩৫০ শুধু মাংস ৪০০ টাকা, খাসি ৫০০টাকা, ফার্মের মুরগী ১৫০-১৬০ টাকা বিক্রি করা হচ্ছে। তেলাপি মাছ ১৬০-১৭০ টাকা, পাংগাশ ১৩০-১৫০ টাকা, শিং ৬৫০-৮০০ টাকা। এছাড়া পেয়াজ, আধা, ডিম, সয়াবিন তৈলের দামও বেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com