বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এতিমখানায় কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানায় কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। গতকাল শনিবার দপুরে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এখন থেকে নিয়মিত পাঠদানের ফাঁকে সেখানকার শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ পাবে।
এ সময় এমপি আবু জাহির বলেন, তথ্য-প্রযুক্তির প্রসার ঘটিয়ে দেশের তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করছে সরকার। এজন্য আধুনিক এই সময়ে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। এতিখানার শিক্ষার্থীদের এ কার্যক্রমে সম্পৃক্ত করা একটি প্রসংশনীয় উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী মামুন।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহ সালাহ উদ্দিন টিট ও এতিমখানা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ।
এতিমখানা কর্তৃপক্ষ জানায়, শুরুর দিকে সেখানকার ২০ জন শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পরবর্তীতে ১০০ শিক্ষার্থীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। নিয়মিত পাঠদানের ফাঁকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com