বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং পুলিশের অভিযানে ৬শ লিটার মদসহ আটক ৩

  • আপডেট টাইম শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র নেতৃত্বে এসআই রাকিব হোসেন, সবুজ কুমার, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহাসহ সংঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার রাতে ৮নং খাগাউড়া ইউপির গুনই এলাকা ও করচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাজা এবং ৬০০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হল ধুলিয়া গ্রামের আকল মিয়ার ছেলে জুনায়েদ (২৫), গুনই (শান্তিনগর) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শাহনুর মিয়া (৪৫) এবং করচা গ্রামের গৌর সুন্দর বৈষ্ণব এর ছেলে গোবিন্দ বৈষ্ণব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বানিয়াচং থানায় নিয়মিত মাদক এর মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি এ প্রতিনিধিকে জানান, যুব সমাজকে মাদকের মরণ নেশা থেকে রক্ষা করতে পুলিশ প্রতিদিনই এ অভিযান অব্যাহত রাখবে। যেখানেই মাদক সেখানে পুলিশের এ্যাকশন চলবে। এক্ষেত্রে কাউকেই নুন্যতম ছাড় দেয়া হবেনা। থানার আইন শৃংখলা সমুন্নত রাখতে তিনি বানিয়াচংয়ের সম্মানিত নাগিরকবৃন্দের সহযোগিতাও কামনা করেছেন। তিনি আরো বলেন, সকলের সম্মিলিত উদ্যোগ থাকলে বানিয়াচংকে মাদক মুক্ত রাখা সম্ভব হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com