বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আরও ১টি মামলায় জিকে গউছসহ ৪০ নেতাকর্মী আবারও গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জেলা পরিষদ রেষ্ট হাউজ ভাংচুরের মামলায় আলহাজ¦ জি কে গউছসহ ৪০ নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাতের আদালতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই সনক দেব গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানী শেষে এ মামলায় তাদের গ্রেফতার দেখান। প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে জেলা পরিষদ রেষ্ট হাউজের গ্লাস ভাংচুর করা হয়। এ ঘটনায় গত (৪ জানুয়ারি) ওই রেষ্ট হাউজের কেয়ারটেকার আব্দুর রউফ বাদি হয়ে বিএনপির ৪শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে পুলিশ এসল্ট মামলায় বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ ৪০ নেতাকর্মী কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com