বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রায়েছ চৌধুরীর মুক্তির দাবীতে আউশকান্দি ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি রায়েছ চৌধুরী সহ বিএনপি পরিবারের সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা। গতকাল বিকাল ৪টার দিকে আউশকান্দি কিবরিয়া চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে রশিদিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন নাঈম আহমেদ তালুকদার। সালেহ আহমেদ পলাশ ও মুয়াজ্জল মিয়ার পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় রায়েছ চৌধুরী সহ বিএনপির সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মাছুম আহমেদ, নবীগঞ্জ পৌর শাখার যুগ্ম আহবায়ক, রবিউল তালুকদার, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহবায়ক, কাজি খোকন, সদস্য আমিনুর, সামায়ুন, যুবদল নেতা, আতাউর, আনছার মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com