বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো চীফ ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-কাজিরবাজার সড়কের লামলীপাড় নামক স্থানে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় সুফিয়া বেগম চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়ী চালক আবুল কাশেম (৩০)। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত সড়কে লামলীপাড় নামক স্থানে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে লামরীপাড় গ্রামের সুফিয়া বেগম চৌধুরী রাস্তা পাড়া পাড়ের সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনিসহ চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সাথে সাথে আহতদের প্রথমে ইনাতগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্রে প্রথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর আহত সুফিয়া বেগমকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com