বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ৫ কেজি গাঁজাসহ বিক্রেতা কাজল মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে থেমে নেই মাদক ব্যবসা। প্রতিদিনই নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদক বিক্রি ও পাচার করছে বিক্রেতারা। প্রশাসনের অভিযানও থেমে নেই। একের পর এক মাদকের চালান ধরে বিক্রেতাদের সাজা দিলেও বন্ধ হচ্ছে না মাদকের কারবার। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা আনছে গাঁজার বড় চালান। মাদক ব্যবসায়ীরা এসব চালান ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে গন্তব্যে পাঠায়। কখনো ট্রেনে, কখনো পণ্য ভর্তি ট্রাকে। গতকাল ৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার গাজিপুরের জারুলিয়ায় অভিযান চালিয়ে পেশাদার মাদক বিক্রেতা মোঃ কাজল মিয়া (৪০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আশ্রফ উল্লাহর পুত্র। এ বিষয়ে উপপরিদর্শক রবি উল্লা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com