শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে ফটিক ডাকাতসহ ৮ পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০২ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ মামলার ওয়ারেন্ট ও ২ মামলায় সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত ডাকাত ফটিক মিয়া (৩৫) সহ ৮ জনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ৫ ফেব্রুয়ারি ভোর ৫টার সময় চুনারুঘাট উপজেলার চামলতলী গ্রামে অভিযান চালান চুনারুঘাট থানার এএসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় ফটিকের বাড়ি ঘেরাও করে ফটিককে গ্রেফতার করা হয়। ফটিকের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি সহ মোট ১০টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মাঝে দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি সে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকা ফটিক উপজেলার চামলতলী গ্রামের আঃ সহিদের পুত্র। এ ছাড়াও ওই বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ রুবেল মিয়া, শাহিন মিয়া, সেলিম মিয়া, নোমান মিয়া, এখলাছ মিয়া, অনু মিয়া, লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার (৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মোঃ আলী আশরাফ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com