শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলাম এর কম্বল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে শীতার্থদের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে কোর্ট ষ্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। সাধারণ সম্পাদক ফজলুল করিম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার হবিগঞ্জের কৃতি সন্তান এজাজ আহমেদ পিপিএম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ শামছুল হুদা, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, আলহাজ্ব রফিক উদ্দিন, আলহাজ¦ মহিব উদ্দিন আহমেদ সোহেল, অ্যাডভোকেট মোঃ ওবায়দুল্লাহ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। পরে হবিগঞ্জ সদরের জামেয়া সাদিয়া রায়ধর, দারুল ইরশাদ ওয়াদ্বীয়া ইসলামিয়া, মাদ্রাসা তাজবিদুল কোরআন, মারকাযুল উলুম আল ইসলামিয়া, মিয়াধন উল্ল্যা ইসলামিক ইনষ্টিটিউট, জামেয়া মারেফুল কোরআন ও হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার অসচ্ছল শিক্ষর্থীদের মধ্যে কেন্দ্র হতে প্রেরিত ২শ কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com