বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর থানার অভিযান সাজাপ্রাপ্তসহ ১২ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের চিরুণী অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওসি মাসুক আলীর নির্দেশে এসআই জুয়েল সরকার, সজিব মিয়া, এএসআই হাবিবুর রহমানসহ একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকরা হল, মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি অনন্তপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র সোহেল মিয়া (৪০), পুলিশ এসল্ট মামলার আসামি লাখাই উপজেলার বামৈ গ্রামের আজম মিয়া ও জয়নাল মিয়া, পরোয়ানাভুক্ত আসামি রুহেল মিয়া, জাহির মিয়া, বারিক মিয়া, কালা মিয়া, সনজু মিয়া, সিরাজুল ইসলাম, খেলু মিয়া। এ ছাড়া চোর চক্রের মূলহোতা চৌধুরী বাজার এলাকার হিরা মিয়ার পুত্র হোসেন। ওসি জানান, এ অভিযান নিয়মিত চলবে। গতকাল শুক্রবার বিকেলে আটককৃত সকলকেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com