বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহর থেকে আটক ২ মাদক বিক্রেতার কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ২নং পুল বহুলা থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজির আলীর নেতৃত্বে একদল সিপাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের উপস্থিতিতে অভিযান চালান। তখন ওই গ্রামের আলফু মিয়ার পুত্র জলিল মিয়া (৩০) ও মৃত আলী রহমানের পুত্র আলমগীর (৪০) এর কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় তাদেরকে ৩ মাসের কারাদ- দেয়া হয় এবং জব্দকৃত গাঁজা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরিদর্শক নজির আলী জানান, এ অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com