বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিক্ষিকার জাতীয় পরিচয়পত্র জালিয়াতি প্রতারণা ও টাকা আত্মসাতের মামলায় ভন্ড পীর ফারুকের স্ত্রী নাসরিন কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবসরপ্রাপ্ত শিক্ষিকার জাতীয় পরিচয়পত্র জালিয়াতি, প্রতারণা ও প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় ভন্ড পীর ফারুক আহমেদ এর স্ত্রী নাসরিন আক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার নাসরিন আক্তার আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাজুকা গ্রামের পীর মোঃ ছুফি আহমেদ পুত্র ফারুক আহমেদসহ পরিবার পরিজন নিয়ে বর্তমানে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
মামলা সূত্রে জানা যায়, লাখাই উপজেলার উপজেলার পূর্ব রুহিতনসী গ্রামের আব্দুল হাফিজ চৌধুরীর মেয়ে স্কুল শিক্ষিকা রাবেয়া খাতুন ইকরাম গ্রামের পীর ছুফি আহমেদের নিকট মুরিদ হন। সে পরিচয়ের সুবাদে পীর ছুফি আহমেদের ছেলে ফারুক আহমেদের পরামর্শে রাবেয়া খাতুন পীর সাহেবের বর্তমান গ্রামের বাড়ি ইকরামে জমি ক্রয়, বাড়ি নির্মাণ ও আসবাবপত্র ক্রয়ে সম্মত হন। সে জন্য রাবেয়া খাতুন প্রায় ২৫ লাখ টাকা ও জাতীয় পরিচয় পত্র প্রদান করেন ফারুক আহমেদকে। পরবর্তীতে ফারুক আহমেদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও প্রতারণার বিষয়টি প্রকাশ পেলে রাবেয়া খাতুন বাদী হয়ে ফারুক আহমেদ ও তার স্ত্রী নাসরিন আক্তার সহ ৩ জনকে অভিযুক্ত করে গত ২০২০ সনের ২৭ জুলাই আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর থেকে নাসরিন আক্তার আত্ম গোপন করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করলে সিআইডি দীর্ঘ তদন্তের মামলায় আনীত অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত মামলাটি তদন্তপূর্বক এফআইআর করার জন্য লাখাই থানায় প্রেরণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা লাখাই থানার ওসি তদন্ত মোঃ মহিউদ্দিন সুমন গত ৩১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।
উল্লেখ্য, ভন্ডপীর ফারুক আহমেদকে ওই মামলায় পুলিশ গত ১৭ অক্টোবর গ্রেফতার করে। প্রায় ৩ মাস হাজতবাসের পর গত ১৮ জানুয়ারী তিনি জামিনে মুক্তি পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com