বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ৬

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

মোহাম্মদ জালাল উদ্দিন রুমি ॥ ঢাকা -সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে পিকআপ ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনের রাস্তায় ঢাকাগ্রামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ৬ যাত্রী গুরুতর আহত হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৬ জন কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঈনুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com