বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আপনজনের এজিএম অনুষ্ঠিত নয়া কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সামাজিক সংগঠন আপনজনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্থানীয় ফুড ভিলেজ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এজিএম এ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডঃ মোঃ সফিকুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মোর্শেদ কামাল বার্ষিক রিপোর্ট পেশ করেন। কোষাধ্যক্ষ – প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ আর্থিক রিপোর্ট এবং অডিট কমিটির আহ্বায়ক জনতা ব্যাংক ম্যানেজার মোঃ আব্দুর রকিব অডিট রিপোর্ট উপস্থাপন করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, সহসভাপতি-শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, সদস্য সোনালী ব্যাংকের ডিজিএম দুলন কান্তি চক্রবর্তী, হবিগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার শফিকুর রহমান তোফায়েল, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মাধব চন্দ্র রায়, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মকসুদ আলী, কৃষি ব্যাংকের ম্যানেজার জিতেশ রঞ্জন সুত্রধর, সাবেক সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমান তালুকদার প্রমুখ।
সভায় আপনজন সদস্য ফরাশ উদ্দিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হওয়ায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সন্দলপুর বি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী কে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্তি অনুমোদন করা হয় এবং বিদায়ী সভাপতি এডঃ মোঃ সফিকুল ইসলাম কে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় ২০২২ সালের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও অডিট কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দ হলেন, সভাপতি-মোঃ মোর্শেদ কামাল, সহ-সভাপতি-মোঃ তরিকুল ইসলাম হারুন, সাধারণ সম্পাদক-প্রাণেশ রঞ্জন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক-জিতেশ রঞ্জন সুত্রধর, কোষাধ্যক্ষ-আব্দুল্লাহ আল মামুন, সমাজ কল্যাণ সম্পাদক-মোঃ কুতুব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুর রহমান তোফায়েল, মাধব চন্দ্র রায়, মকসুদ আলী, সনজিত কুমার রায়, এডঃ শাহ হারুনুর রশীদ সোহেল, ফজলুল করীম খসরু, ওসমান রমিজুল করীম আকন্দ লিটন, এ এম মিজবাহউজ্জামান চৌধুরী মিল্টন, সিরাজ উদ্দিন আহমদ, আন্তর্জাতিক সম্পাদক-মোঃ ওয়াহিদুজ্জামান ও যুক্তরাজ্য সমন্বয়কারী কে এ তাহিদ।
উপদেষ্টন্তবৃন্দ হচ্ছেন-এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, মোঃ আব্দুল্লাহ, মোহাম্মদ শাহীন, বাদল রায়, এডঃ কামরুল হাছান চৌধুরী, এডঃ সফিকুল ইসলাম।
অডিট কমিটির আহ্বায়ক-মোঃ আব্দুর রকিব, সদস্য সচিব-আক্তারুজ্জামান, সদস্য-মোঃ আনিসুর রহমান তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com