শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জ আনন্দপুর কাকাইলছেও মৎস্যজীবি সমবায় সমিতির অভিনব প্রতারণা ॥ মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বিল ইজারার আবেদন

  • আপডেট টাইম শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর কাকাইলছেও মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ উজান কুশিয়ারা ভাটি কুশিয়ারা গ্রুফ জলমহালটি ইজারা নিতে অভিনব প্রতারণায় আশ্রয় নিয়েছে। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে উক্ত বিলটি লীজ নিতে আবেদন করেছে উক্ত সমিতি। নিয়ম অনুযায়ী সমিতির মাধ্যমে ওই জলমহালটি ইজারা নিতে হলে নূন্যতম ২০ জন সদস্যের মাধ্যমে সমিতি গঠন করে অনলাইনে ভূমি মন্ত্রানালয়ের মাধ্যমে আবেদন দাখিল করতে হয়। উক্ত সমিতি ২০ জন সদস্য দেখিয়ে ওই জলমহালটি নিতে ভূমি মন্ত্রনালয়ে আবেদন করে, তাদের আবেদনে দাখিলকৃত ২০ সদস্যের মধ্যে ৮নং ক্রমিকে উল্লেখিত মোঃ ইদ্রিছ মিয়া গত ১১ অক্টোবর ২০২০ ইং তারিখে একটি টমটম দূর্ঘটনায় মারা যান। অথচ তাদের আবেদনে ওই ব্যক্তিকে জীবিত দেখানো হয়েছে। অনুসন্ধানে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২০ ইং তারিখে একটি টমটম দূর্ঘটনায় মারা যান ইদ্রিছ মিয়া। তিনি আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তার ছেলে রুমেন মিয়া বাদী হয়ে সুকান্ত শুল্ক বৈদ্যকে বিবাদী করে আজমিরীগঞ্জ থানায় গত ১৩ অক্টোবর ২০২০ ইং তারিখে একটি মামলা দায়ের (মামলানং জিআর ৬৪/২০) করেন। প্রতারণার আশ্রয় নিয়ে উজান কুশিয়ারা ভাটি কুশিয়ারা গ্রুফ জলমহালের আবেদন করায় তাদের আবেদন বাতিলসহ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঝিলিক মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিপেশ মজুমদার। এ বিষয়ে নিপেশ মজুমদার এর সাথে আলাপকালে তিনি জানান, মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে সম্পুর্ন অন্যায় লাভের আশায় আনন্দপুর কাকাইলছেও মৎস্যজীবি সমবায় সমিতি উজান কুশিয়ারা ভাটি কুশিয়ারা গ্রুফ জলমহালটি ইজারা নিতে অভিনব প্রতারণায় আশ্রয় নিয়েছে যা সমিতির গঠনতন্ত্রের পরিপন্ত্রী। তাদের আবেদন বাতিলসহ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে গত ১৩ জানুয়ারী ২০২২ ইং জেলা প্রশাসক বরাবর তিনি লিখিত অভিযোগটি দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com