শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে সাংবাদিকদের সম্মাননা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সাংবাদিকতায় অবদান রাখায় চুনারুঘাট উপজেলার ৬ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকগণ হলেন, প্রবীণ সাংবাদিক সিরাজুল ইসলাম, হাছান আলী, মিলন রশীদ, নুরুল আমিন, আলমগীর হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম (মরণোত্তর)।
শুক্রবার ২১ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার। সংস্থার সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ গাফ্ফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক তরফবার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, সংবর্ধিত সাংবাদিক সিরাজুল ইসলাম, হাছান আলী, মিলন রশীদ, নুরুল আমিন, আলমগীর হোসেন তালুকদার, প্রয়াত রফিকুল ইসলামের পুত্র নোমান আহমেদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলা উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম প্রমুখ। উপস্থিত ছিলেন, শব্দকথা ডটকম এর সম্পাদক মনসুর আহমেদ, সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, ওয়াহিদুল ইসলাম জিতু, শেখ হারুন, এস এম শওকত আলী, এমএস জিলানী আখন্জি, এফ এম খন্দকার মায়া, ফজল তরফদার, কাজী রিপন, সৌরভ আহমেদ শুভ, সাজিদুর রহমান সাজিদ প্রমুখ। সিনিয়র সাংবাদিকরা নবীন সাংবাদিকদের দিক নির্দেশনা ও নিজেদের সাংবাদিকতার জীবনের নানান অভিজ্ঞতার বর্ণনা দেন। ৬ সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ গাফফার। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সবশেষে চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএস সুলতান ইউনিয়ন পরিষদ মেম্বার নির্বাচিত হওয়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com