বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম স্ব-স্ত্রীক করোনা আক্রান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৫২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও তাঁর সহধর্মিনী গনজা সরকারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শাহীনুর আক্তার পান্নাসহ বৃহস্পতিবার নবীগঞ্জের ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১৮ তারিখ করোনা আক্রান্ত হয়েছেন নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মিঠু। সূত্রে জানা যায়, গত দুদিন আগে উপজেলা চেয়ারম্যান ও তাঁর সহধর্মিণী করোনার নমুনা দেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের একটি প্রোগ্রামে অংশ গ্রহন করেন চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিকালে চেয়ারম্যান ও তার সহধর্মিণীসহ নবীগঞ্জে ৪ জনের করোনা পজিটিভ রির্পোট আসে। এর আগে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত উপজেলায় ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com