বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক লাখাইয়ে বুল্লা বাজারে চুরির হিড়িক ॥ আতঙ্কে ব্যবসায়ীরা শায়েস্তাগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন আবাদ হয়েছে ৩ হাজার হেক্টর জমি হবিগঞ্জে ৬৪ পূজামন্ডপে বিজিবির বিশেষ নিরাপত্তা এসআরবি-৯ এর অভিযান ৩৬ কেজি গাঁজা উদ্ধার ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লাখাইয়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিগলবাগে মামলা তুলে না নেয়ায় হামলায় বাদীসহ আহত ২ লাখাইয়ের তেঘরিয়া খানিপুর বাজার তাজা মাছ ও পণ্যের নির্ভরযোগ্য ইংল্যান্ডের ব্রাডফোর্ডে মাওঃ আব্দুল মতিন (রহ.) আর নেই ॥ শোক শাহ্জীবাজার রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লাখাইয়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় লাখাই উপজেলার বিভিন্ন প্রান্তের ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা-এই পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বমোট ৪১ জন প্রতিযোগী তাদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখে সফলভাবে উত্তীর্ণ হন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও মেধা সনদপত্র তুলে দেয়া হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ক্বারী সালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মীর মুদ্দাসসির আহমদের সুচারু ও সুন্দর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সুশৃঙ্খল হয়ে ওঠে।
উল্লেখ্য, লাখাই অঞ্চলে কুরআন শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও হিফজুল কুরআন কার্যক্রমকে আরও গতিশীল করতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ নিয়মিতভাবে এমন মহতি উদ্যোগ পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com