শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সাংবাদিক সেলিম আজাদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেনের ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আজাদের পিতা হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় বাণিজ্যিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারী) বেলা ২টায় সওদাগর জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর তার নিজ গ্রাম পূর্ব ভাদৈ মক্তব প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জীবদ্দশায় আলহাজ্ব মোহাম্মদ মকবুল হোসেন সওদাগর জামে মসজিদের সভাপতি, হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আইডিয়াল হাইস্কুল প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, বর্তমান সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সায়েদুজ্জান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, বর্তমান সহ-সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com