মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী নিজনগর গ্রামের একটি গাছ থেকে ছানাউল হক নিরু (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে এক নারী খড় আনতে গিয়ে বাড়ির পাশের একটি জামগাছে নিরুর ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি ওই গ্রামের আব্দুল মমিন মাষ্টারের ছেলে। সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার পিতা মমিন মাষ্টার বৃহস্পতিবার রাতে নিরুর অসুস্থ মাকে নিয়ে সিলেটে চিকিৎসা কাজে যান। রাতের কোন এক সময় নিরু গলায় ফাঁস দেয়। পুলিশ জানায়, নিরুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়া একাধিক ডাকাতি ও মাদক মামলায় ইতিপূর্বে সে গ্রেফতার হয়। সমাজের লোকজন ভাল চোঁখে দেখতো না তাকে। সে হতাশাগ্রস্ত ছিল। মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চত করে বলেন, সকালে খবর পাবার পর কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী কে পাঠানো হয়েছে। সুরতহাল প্রস্তুতকারী এস আই বাবুল চৌধুরী জানান, প্রাথমিক ধারনা এটা আত্মহত্যা। মৃত্যুর সঠিক কারন জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com