মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ভবানীপুরে প্রতিপক্ষের হামলায় আহত পিতা-পুত্রকে ঢাকা প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভবানীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত পিতা-পুত্রকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপালী ব্যাংকের ম্যানেজার ওই গ্রামের অসীম কুমার দাশ একটি জমি ক্রয় করেন। পরে তিনি ওই জমি চাষাবাদ করতে গেলে একই গ্রামের কৃপেশ দাশ ওই জমি তার নিজের দাবী করে বাধা প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত ওই ভূমির উপর ১৪৪ ধারা জারী করেন। ৮ জানুয়ারী অসীম দাশ পুনরায় জমিতে গেলে পুনরায় বাধা প্রদান করলে বিরোধ চরম আকার ধারণ করে। এ নিয়ে গত ১৩ জানুয়ারী লাখাই থানায় উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন কৃপেশ দাশের ভাই প্রাণেশ দাশ ও দক্ষিণা দাশ। মামলা তদন্তকারী কর্মকর্তা লাখাই থানার এসআই এর মধ্যস্থতায় সোহাগ ফকির উভয় পক্ষের আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমি অসীম দাশ ভোগ করবেন। উক্ত সিদ্ধান্তের পর অসীম দাশসহ কয়েকজন জমিতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে অধীর চন্দ্র দাশ ও তার ছেলে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক অজয় কুমার দাশ এবং জমির মালিকরূপালী ব্যাংক ম্যানেজার অসীম কুমার দাশ আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতপালে নিয়ে আসা হয়। তন্মধ্যে গুরুতর অবস্থায় অধীর চন্দ্র দাশ ও প্রভাষক অজয় কুমার দাশকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com