বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘ ১১ বছর পর নবীগঞ্জ জাতীয়বাদী যুবদলের উপজেলা ও পৌর আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত দলীয় প্যাডে সংগঠনের ওয়েবসাইটে কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বাক্ষরিত কমিটি তৈরি করে সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান সহিদুল্লাহ তালুকদার কেন্দ্রে জমা দেন।
মোশাহিদ আলম মুরাদকে নবীগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক, অলিউর রহমান অলিকে সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও রায়েছ চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে এবং মোঃ আলমগীর মিয়াকে নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক, ওয়াহিদুজ্জামান জুয়েলকে সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও জহিরুল ইসলাম সোহেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com