বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও এয়ারলিংক চেয়ারম্যান মোহাম্মদ নুরউদ্দিন জাহাঙ্গীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আমির হোসেন, কবি তাহমিনা বেগম গিনি, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জের আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আলিকো বাদল এজেন্সী ম্যানেজার রোটারিয়ান বাদল রায়, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, কলেজ ছাত্রী তানিয়া চৌধুরী।
সদ্য ইংল্যান্ড ঘুরে আসা অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, আমি দেখেছি আমাদের হবিগঞ্জের মেয়ে সাবরিনা হোসেন ইংল্যান্ডে এনটিভির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রচেষ্টায় ইংল্যান্ডে এনটিভি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, এনটিভির সাফল্য আমাদের উৎসাহিত করে। তিনি দেশে বিদেশে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে ৪টি পায়রা উড়িয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দ।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এতে সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com