রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শায়েস্তাগঞ্জ উপজেলায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা শুরু

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ আনন্দ মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় ২ দিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শনিবার (৮ জানুয়ারী) সকাল ১০টায় ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধান অতিথি। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপার ভাইজার জগদীস দাশ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল। এতে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগনজ কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহাব উদ্দিন,জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তি নির্ভর জ্ঞান বিজ্ঞান এগিয়ে নেয়া এখন সময়ের দাবি। চিন্তা চেতনার প্রসার ও প্রযুক্তির প্রসারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান স্টল স্থাপন করে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় , নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়, প্রাণ আর.এফএল পাবলিক স্কুল, কামিল মডেল জুনিয়র মাদ্রাসা, কামিল মডেল উচ্চ মাধ্যমিক মাদ্রাসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com