বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে দিন দুপুরে মোটরসাইকেল চুরি

  • আপডেট টাইম শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪১৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে একটি মসজিদের সামনে থেকে দিন-দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। গকতকাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় নবীগঞ্জ শহরের ইব্রাহিম জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়। জানা যায়, নবীগঞ্জ শহরের ওসমানী রোডের বাসিন্দা হাফেজ জুবায়ের আহমেদ পবিত্র জুম্মার নামাজ আদায় করতে মোটরসাইকেল যোগে শহরস্থ ইব্রাহিম জামে মসজিদে যান। এ সময় তিনি মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে মসজিদের ভিতরে প্রবেশ করেন। সে সময় একটি সঙ্ঘবদ্ধ চোর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর হাফেজ জুবায়ের আহমেদের বড় ভাই খলিলুর রহমান বাদী হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন মোটরসাইকেল চুরির ঘটনায় আমরা কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com