বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে-পর্যটন প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে শৃঙ্খলমুক্ত করেছেন, দিয়েছেন মুক্তি ও স্বাধীনতা। সত্যিকার অর্থে বঙ্গবন্ধুই বাংলাদেশ। সারা পৃথিবী বাংলাদেশকে চেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, বাংলাদেশের জন্মদাতা পিতার নামে। তিনি বলেন, তাই আগামী এক বছরের জন্য ‘মুজিবস বাংলাদেশ’ পর্যটন ব্র্যান্ডিং শ্লেগান নির্বাচন সার্থক। এ ব্র্যান্ড নেইমের অনুমোদন দেওয়ায় আমরা প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে ‘মুজিবস বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বের সকল মুক্তিকামী মানুষের মুক্তির আলোকবর্তিকা। এই ভাষণের পর সমগ্র জাতি প্রতিষ্ঠিত সরকারের নির্দেশনা অমান্য করে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর নির্দেশনায় পরিচালিত হয়েছে। বিশ্বের ইতিহাসে এ দৃষ্টান্ত বিরল। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর স্বাধীনতাবিরোধী শক্তি এদেশ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে মুছে ফেলার চেষ্টা করেছে। বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। মাহবুব আলী বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলায় রূপান্তরের কাজ করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে যে অধিকারের নিশ্চয়তা দিয়েছেন তা বাস্তবায়ন করছেন। বাঙালি জাতি যতবার ঐক্যবদ্ধ হয়েছে ততবার বিজয় ছিনিয়ে এনেছে। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করব, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ আমাদের প্রতিজ্ঞা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com