মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজ মহান বিজয় দিবস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালী জাতীর বিজয় আর গৌরবের দিন। এই দিনটিতেই বাঙালী জাতির তাদের নিজস্ব সত্ত্বার অধিকারী হয়। ব্রিটিশ আর পাকিস্তানের ২’শ বছরের শাসন শোষন আর নির্যাতনের হাত থেকে মুক্ত হতে ১৯৭১ সালে দীর্ঘ ৯টি মাস পাক হায়েনাদের সাথে যুদ্ধ করে আজকের এই দিনে ছিনিয়ে আনে লাল সূর্যে রক্তে রঞ্জিত পতাকা। বিশ্ব দরবারে প্রমাণিত হয়েছে আমরা দারিদ্র হতে পারি, আয়তনে ছোট হতে পারি, কিন্তু জাতি হিসেবে ছোট নই, অবহেলার নই। বিজয় দিবস বাঙালিদের দিয়েছে এক নতুন জীবন, নতুন চেতনা, রচনা করেছে বাঙালীর নতুন ইতিহাস। হাজারো বছরের শ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে নিরস্ত্র বাঙালী দেশ শক্র মুক্ত করতে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে আনে স্বাধীনতা। পরাধিনতার শৃংঙ্খল ভেঙ্গে নয় মাস রক্তক্ষয়ী শসস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের ইজ্জতহানির মধ্য দিয়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। বাংলা পায় তার নিজস্ব ভূখন্ড, স্বার্বভৌমত্বের স্বাধীনতা। জনতা পায় তাদের নিজস্ব অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা, পতাকা উত্তোলন ও সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, দূর্জয় স্মৃতি সৌধ শহীদ মুক্তিযোদ্ধার কবরে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ, সকাল ৮টায় নিমতলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ১০ সকাল টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনায় ধারন ও ডিজিটাল প্রযুক্তির সবৌত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান, হাসপাতাল, জেলখানা, এতিম খানা ও শিশু পরিবার সমূহে উন্নতমানের খাবার সরবরাহ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com