বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পল্লীতে গভীর রাতে অগ্নিকান্ডে খালেদ মিয়া নামের এক ব্যক্তির টিনসেট ঘর পুড়ে ছাই। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থ পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মাদ্রাসাসহ গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার হালিমপুর (পাঞ্জারাই) গ্রামে। স্থানীয় ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের হালিমপুর (পাঞ্জারাই) গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে খালেদ মিয়ার টিনসেটের বসত ঘরে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লিলিহান শিখা চর্তুর দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে তার আগেই খালেদ মিয়ার ঘর পুড়ে লাখ টাকা ক্ষতি সাধিত হয়। রক্ষা পায় পাশর্^বর্তী মাদ্রাসা ও আশপাশের বাড়িঘর। ধারনা করা যাচ্ছে বনের লাইছে কে বা কারা অসাবধানতা বশত সিগারেটের আগুন ফেলে দেয়। এখান থেকে আগুনের সুত্রপাত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com