বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৬১ বা পড়া হয়েছে

ইখতিয়ার লোদী সানি ॥ বাহুবলে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকার রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ইছাকপুর নামক স্থানে।
জানা যায়, বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের বাহুবল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সৈয়দুর রহমানের ছেলে মোঃ আকিব আহমেদ (১২)। সে বরচর মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করত। দুপুরে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-১১৯৯) পিছন থেকে আকিব আহমেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার এস আই ভজন বাবুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। আকিবের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার পরিবারে চলছে কান্নার রোল।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আলমগীর কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে আছে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com