মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিক্সার চালক ও যাত্রী গুরুতর আহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ মাধবপুর ॥ মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিক্সার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের আন্দিউড়া ইউনিয়নের হাঁড়িয়া বাসস্ট্যান্ডের নিকট এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর সদর থেকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা আন্দিউড়ার দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পেছন থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-ঠ ১৩-৩৩৩৫) রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে রিক্সাটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং এর চালক উপজেলার মাধবপুর পৌরসভার পুর্ব মাধবপুর এলাকার মৃত চান মিয়ার পুত্র মানিক মিয়া (৬০) ও যাত্রী উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের তাজুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তোফাজ্জল, মানিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আশরাফুল ইসলামকে ব্রাক্ষণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন। শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মাইক্রো বাসটি আটক করেছে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক কিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com