শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে ২৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৪ জন প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। লাখাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে যানা যায়, গতকাল সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহার শেষ তারিখ। উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জনে মধ্যে ১৩ জন প্রার্থী ও সাধারণ সদস্য ২৫১জনের মধ্যে ১১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রত্যাহারকৃত প্রার্থীরা হল- ১নং লাখাই ইউনিয়নে নিলুফা ইয়াছিন কলি (স্বতন্ত্র), মোঃ এনামুল হক চৌধুরী (স্বতন্ত্র), মোঃ জুলহাস মিয়া (স্বতন্ত্র), মোঃ সোহেল রানা) ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ হোসাইন (স্বতন্ত্র)। ২নং মোড়াকরি ইউনিয়নে মোঃ সামছুল ইসলাম (স্বতন্ত্র)। ৩নং মুড়িয়াউক ইউনিয়নে মোঃ জহুরুল ইসলাম (স্বতন্ত্র), রফিকুল ইসলাম (স্বতন্ত্র)। ৪নং বামৈ ইউনিয়নে মোঃ মামুন অর রশিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। ৫নং করাব ইউনিয়নে ইকরামুল মজিদ চৌধুরী (স্বতন্ত্র), মোঃ জুয়েল রানা (স্বতন্ত্র), মাহবুব উদ্দিন (স্বতন্ত্র)। ৬নং বুল্লা ইউনিয়নে মোহাম্মদ মোশারফ হোসেন (স্বতন্ত্র)। নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন খান জানান, মোড়াকরি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিছির আলী নামে এক প্রার্থী বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com