বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন হয়ে গেল ৫টি বগি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ মাধবপুরে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বগি দুইভাগে বিভক্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার প্রায় ৩ ঘন্টা পর বগিগুলো সংযোগ দিয়ে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। শায়েস্তাগঞ্জ স্ট্রেশনের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লা জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ‘আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি। পথিমধ্যে মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে বিকেল ৩টা ৪০ মিনিটে যাত্রাবিরতি করে। বিরতি শেষে আবারও যাত্রা শুরু করলে ট্রেনের ১৫টি বগির মধ্যে পেছনে ৫টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বাকি ১০টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছুটতে থাকে। বিষয়টি রেখে যাওয়া বগির বুকিং ক্লার্ক চালককে জানালে তিনি ট্রেন থামান। তিনি বলেন, ‘ট্রেনের ১১ নম্বর বগির ক্লিপটি ভেঙে যায়। যেঙ কারণে পছনের ৫টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আখাউড়া থেকে ক্লিপ এনে বগিটি জয়েন্ট দিলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে যায়। তবে স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটার কারণে অন্য কোন ট্রেন আটকা পড়েনি। বিকল্প প্ল্যাটফর্মে ট্রেন চলাচল অব্যাহত ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com