মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গোবিন্দপুরে দুর্বৃত্তের অতর্কিত হামলায় এক বৃদ্ধ ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর গ্রামে দুর্বৃত্তের অতর্কিত হামলায় আব্দুল কাদির (৬৫) নামে ১ বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। তিনি হবিগঞ্জ আধুনিক সদর হাসপতালে চিকিৎসাধীন আছেন। আহত আব্দুল কাদির জানান, প্রায় ১ মাস পূর্বে ওই গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার (ওরফে নীর্ভশার) পুত্র আব্দুল হক আহত আব্দুল কাদির মিয়ার পুত্র বধুকে উত্যক্ত করত। এই বিষয়টি আব্দুল কাদির মিয়া ও তাঁর পরিবারের নজরে আসলে তারা আব্দুল হককে এই ধরণের জঘন্য কাজ না করার জন্য অনুরোধ করে। কিন্তু আব্দুল হক তাদের অনুরোধ না শুনে, হঠাৎ একদিন আব্দুল হক আব্দুল কাদিরের পুত্র বধুকে শীলতাহানীর উদ্দেশ্যে আব্দুল কাদিরের বসত ঘরে প্রবেশ করে। বিষয়টি আচ করতে পেরে ওই সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় মুরুব্বিয়ানের মাধ্যমে শালিস বিচারের আব্দুল হককে ছেড়ে দেয়া হয়। এতে আব্দুল হক গংরা আব্দুল কাদির ও আব্দুল কাদিরের পরিবারের সদস্যদের উপর চরম ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই ঘটনা জের ধরে, গতকাল (৫ ডিসেম্বর) রবিবার এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা হলে পূর্ব থেকে উৎপেতে থাকা আব্দুল হক গংরা মসজিদে নামাজে যাবার সময় আব্দুল কাদিরের উপর দেশী অস্ত্র-স্বস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়। এ সময় আব্দুল হক গংরা আব্দুল কাদিরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় আব্দুল কাদিরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ আহত আব্দুল কাদির মিয়ার চিকিৎসাধীর খোঁজ খবর নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com