বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গোপনে বিয়ে করে স্বীকৃতি না দেয়ায় স্বামী কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গোপনে বিয়ে করে স্ত্রী ও সন্তানের স্বীকৃতি না দেওয়ার কারনে প্রতারক স্বামী মামুন মিয়া (২৫) কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টায় হবিগঞ্জ শহরের শ্যামলী সাধুর মাজার এলাকায় স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে আসে বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের দরবেশ আলীর পুত্র মামুন মিয়া (২৫)। এ সময় আগে থেকে প্র¯’তি নেওয়া মামুনের শশুর বাড়ির লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় খবর দেয়। এসআই নাজমুল হক ঘটনাস্থলে মামুনকে অক্ষত অবস্থায় আটক করে নিয়ে আসেন। মামুনের স্ত্রী দাবি করা একই গ্রামের জেবিন আক্তার জানায়, প্রায় আড়াই বছর আগে মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মামুন মাজারকে স্বাক্ষী রেখে তাকে বিয়ে করে। বিয়ের পর জেবিন অন্তস্বত্তা হলে মামুন অস্বীকার করে। কিন্তু এরপর সায়মন আহমেদ নামে তার সায়মন নামের এক প্রতিবন্ধী পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু মামুন ও তার পরিবার বাচ্চাসহ তাকে অস্বীকার করায় জেবিন তার সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে আদালতে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ মামুনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। দীর্ঘদিন কারাভোগ করে জামিনে বেরিয়ে এসে পুনরায় জেবিন ও তার পুত্র সন্তানের গোপনে দেখা করে। গত শনিবার দেখা করতে এলে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। জেবিন একমাত্র সন্তানকে পিতৃপরিচয়ের দাবিতে বিভিন্ন স্থানে বিচারপ্রার্থী হয়েও বিচার না পাওয়ায় অবশেষে সদর থানায় মামলা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com