মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলের পল্লীতে লাইফপ্লাসের শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুঃস্থ ও অসহায় গ্রামবাসীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংগঠন লাইফ প্লাস। শনিবার বাহুবল উপজেলার কালাপুর গ্রামে লাইফ প্লাস স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রাঙ্গনে ওই শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে লাইফ প্লাস ইউকে’র চেয়ারম্যান সাফিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘লাইফ প্লাস মানুষের সেবায় তার কার্যক্রমকে আরো জোরদার করতে আসছে দিনগুলোতে বিভিন্ন প্রকল্প গ্রহন করছে। আশাকরি জনসেবামুলক কার্যক্রম দিয়ে লাইফপ্লাস সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, প্রকৌশলী সৈয়দ আফজাল আলী, জুহিনুর চৌধুরী, সুহেল চৌধুরী, তুহিনুর তালুকদার, কামাল হোসেন, রেদওয়ান চৌধুরী, তুহিন আহমেদ, শেলু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে দুঃস্থ গ্রামবাসীর মাঝে অনুষ্ঠান শেষে অতিথিগন লাইফ প্লাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী দাতা ডাঃ মোশাররফ হোসেনের সৌজন্যে এতিম শিশুসহ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে লাইফ প্লাসেরনতুন প্রকল্প এলাকা ঘুরে ঘুর দেখেন অতিথিরা। এ কর্মসূচী বাস্তবায়ন করে লাইফ প্লাস ইনস্টিটিউট ফর সোশাল এডভান্সম্যান্ট, লিসা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com